উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যকে ‘সোনার মণিপুর’ করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার মণিপুরের রাজধানী ইম্ফলে দলীয় এক নির্বাচনী জনসভায় তিনি এই অঙ্গীকার করেন। এর আগে মমতা স্থানীয় জওহরলাল নেহেরু হাসপাতালে অনশনকারী শর্মিলা ইরম চানুর সঙ্গে দেখা করেন। মণিপুর রাজ্যে ক্ষমতায় এলে সেখান থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন তিনি।জনসভায় তৃণমূল নেত্রী বলেন, এবার মণিপুরে বিকল্প সরকার গড়ুন। জিতিয়ে দিন তৃণমূলকে। তৃণমূল আট মাসে পশ্চিমবঙ্গকে ‘সোনার পশ্চিমবঙ্গে’ রূপ দিয়েছে। এবার আপনারাও জেতান মমতাকে। তিনিই আপনাদের গড়ে দেবেন ‘সোনার মণিপুর’।জনসভায় যোগ দেওয়ার আগে জওহরলাল নেহেরু হাসপাতালে অনশনকারী শর্মিলা ইরম চানুর সঙ্গে দেখা করতে যান মমতা। চানু ১২ বছর ধরে মণিপুরে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহারের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।