'সোনিয়াজি ঝাড়ু দিতে বললে তা-ই করব আমি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণবিষয়ক প্রতিমন্ত্রী চরণদাস মহান্ত বলেছেন, ‘যদি কংগ্রেস নেত্রী বলেন ঝাড়ু দিয়ে রাজ্য কংগ্রেস অফিস পরিষ্কার করো, আমি তা-ই করব।’
চরণদাস মহান্তকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রতিমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি রাজ্য সরকারের দলীয় শাখার প্রধান হিসেবে তিনি কংগ্রেসের প্রতি সুবিচার করতে পারবেন কি না। এই প্রশ্নের জবাবে তিনি ওপরের জবাব দেন। সম্প্রতি ছত্তিশগড় রাজ্য কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চরণদাস।
চরণদাস বলেন, কংগ্রেসের হয়ে পূর্বসূরি নন্দকুমার প্যাটেলের কাজ এগিয়ে নেওয়ার দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত করেছেন সোনিয়া গান্ধী।
উল্লেখ্য, গত ২৫ মে ছত্তিশগড়ে অতর্কিত মাওবাদী হামলায় অন্যান্য নেতার সঙ্গে নিহত হন নন্দকুমার প্যাটেল। টাইমস অব ইন্ডিয়া।