প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগগুরু বাবা রামদেব কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিপক্ষে বিজেপি নেত্রী উমা ভারতীকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রশ্ন এড়িয়ে গেছেন উমা।
৫৪ বছর বয়সী উমা বলেন, উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে সোনিয়ার বিরুদ্ধে তিনি লড়বেন কি না, তা দলই ঠিক করবে।
অবশ্য বিজেপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, উমা এবার উত্তর প্রদেশেরই ঝানসি আসনে প্রার্থী হচ্ছেন। সেখানে কংগ্রেসের ইউনিয়নমন্ত্রী প্রদীপ কুমার জৈনের সঙ্গে লড়বেন তিনি।
উমা বলেন, ‘রামদেব আমার গুরু ও ছোট ভাইয়ের মতো। তাঁর পরামর্শ বিজেপির প্রতি। এর জবাব দলকেই দিতে হবে। আমি এখন ঝানসিতে নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত।’ এনডিটিভি।