‘স্পষ্টত’ সেরে উঠছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ধীরে হলেও ‘স্পষ্টত’ সেরে উঠছেন। গত রোববার দেশটির পার্লামেন্টের স্পিকার দিওসদাদো ক্যাবেল্লো এই কথা জানিয়েছেন।স্পিকার ক্যাবেল্লো জানান, গত শুক্রবার তিনি কিউবার রাজধানী হাভানার হাসপাতালে চাভেজকে দেখতে গিয়েছিলেন। সেখানে চাভেজের স্বাস্থ্যের সুস্পষ্ট উন্নতি লক্ষ করেছেন বলে জানান তিনি।আট সপ্তাহ আগে ক্যানসারের চিকিত্সায় হাভানার একটি হাসপাতালে চাভেজের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। চাভেজের ক্যানসারের ধরন সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।তা ছাড়া চিকিত্সকদের তুলনায় চাভেজের স্বাস্থ্যের বিষয়ে তাঁর দলের নেতারাই বেশি তথ্য জানাচ্ছেন। এ ঘটনায় চাভেজের স্বাস্থ্য নিয়ে দেশে-বিদেশে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।এদিকে চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ১০ জানুয়ারি শপথ না নেওয়ায় কে রাষ্ট্র পরিচালনা করছে, এ বিষয়ে তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল। বিবিসি।