‘হাক্কানি একসময় যুক্তরাষ্ট্রের সুনজরে ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, হাক্কানি নেটওয়ার্ক একসময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সুনজরে ছিল। সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) সঙ্গে গোষ্ঠীটির সম্পর্ক আছে বলে ওয়াশিংটনের করা অভিযোগ সত্য নয়।নিউইয়র্কে আল-জাজিরা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা বলেন, ‘আমরা যদি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের কথা বলি, তাহলে আমি নিশ্চিত, সিআইয়ের সঙ্গে সারা বিশ্বের অনেক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। একে আমরা গোয়েন্দা সম্পর্ক বলে বিবেচনা করি।’পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশেষ করে এই গোষ্ঠী (হাক্কানি), যাদের নিয়ে আলোচনা চলছেই, তারা একসময় সিআইয়ের সুনজরে ছিল।’জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে হিনা পাকিস্তান দলের প্রতিনিধিত্ব করছেন। হাক্কানি নেটওয়ার্ক আইএসআইয়ের ‘প্রকৃত অস্ত্র’ হিসেবে কাজ করছে—মার্কিন সেনা কমান্ডার মাইক মুলেনের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এটা এমন একটা অভিযোগ, যার কারণে আমাদের ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এটা ভিত্তিহীন। এর সপক্ষে আমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ হাজির করা হয়নি।’ রয়টার্স।