'হাজারো রোহিঙ্গা পালিয়ে সাগর পাড়ি দিতে বাধ্য হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাতের শিকার ৮৭ হাজারেরও বেশি মানুষ পালিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, এর মধ্যে বেশির ভাগই জাতিগত দাঙ্গায় আক্রান্ত রোহিঙ্গা।
ইউএনএইচসিআরের হিসাবে কেবল এই বছরে ২০ হাজারের বেশি অভিবাসী দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্রপথে বাংলাদেশ ও মিয়ানমার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আরও কয়েকটি দেশে পাড়ি দিয়েছেন। ইউএনএইচসিআরের এড্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো শরণার্থীবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেনি। এসব দেশে শরণার্থীদের জন্য আইনগত কাঠামোরও অভাব আছে।