‘হিগস বোসন’-এর দেখা মিলবে চলতি বছরেই!
হিগস বোসনের অস্তিত্ব প্রকৃতপক্ষেই রয়েছে—আবারও এ দাবি করে বিজ্ঞানীরা বলেছেন, বিষয়টি তাঁরা হয়তো এ বছরের শেষ নাগাদ প্রমাণ করতে সক্ষম হবেন।মহাবিশ্বের ভরের জন্য দায়ী বলে মনে করা হয় এই হিগস বোসন বা ‘ঈশ্বর কণা’কে। হিগস বোসনের অস্তিত্ব নিয়ে গবেষণা সফল হলে মহাবিশ্ব সৃষ্টির আদি রহস্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে বিজ্ঞানীদের বিশ্বাস।বিশ্বের সৃষ্টিরহস্যসহ গুরুত্বপূর্ণ গবেষণার জন্য স্থাপিত যন্ত্র দ্য লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি) ইউরোপের ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্ন গবেষণাগারে অবস্থিত। কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক-সংস্কারমূলক কাজের জন্য সুবিশাল এই যন্ত্রটি চলতি বছরের শেষের দিকে সাময়িক বন্ধ করে দেওয়া হবে। তবে সার্ন গবেষণাগারের পরিচালক রল্ফ-ডিয়েটার হিউয়ার বলেছেন, তিনি খুবই আত্মবিশ্বাসী যে হিগস বোসন আছে কি না, তা ওই সময়ের মধ্যেই বলা সম্ভব হবে।আধুনিক পদার্থবিজ্ঞানকে ব্যাখ্যায় কেন্দ্রীয় ভূমিকা রাখার জন্য কণাটিকে ‘গড পার্টিকেল’ বা ‘ঈশ্বর কণা’ বলা হয়ে থাকে। তাত্ত্বিক এই কণাটি আজ পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও বিজ্ঞানীরা এটার অস্তিত্ব প্রমাণে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। পিটিআই।