‘হিরো অব লেবার’ ফের চালু করা উচিত: পুতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় শ্রমিকদের কাজের গতিশীলতা ও উৎপাদন বাড়াতে সাবেক সোভিয়েত আমলের ‘হিরো অব লেবার’ পদবি আবার চালু করা উচিত। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার এ মন্তব্য করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে।হিরো অব লেবার পদবিটি সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার প্রথম দিকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হতো। প্রেসিডেন্ট পুতিন চলতি বছরের নির্বাচনী প্রচারকর্মীদের সঙ্গে বৈঠকে বলেন, পুরস্কারটি পুনরায় চালুর বিষয়ে ভাবা দরকার। তবে সোভিয়েত যুগের পুরোপুরি অনুকরণ করা যাবে না। এএফপি।