'হোম অ্যালন' অভিনেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন হার্ড
জন হার্ড

‘হোম অ্যালন’খ্যাত অভিনেতা জন হার্ডের (৭১) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হোটেলকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সেলিব্রেটি নিউজ ওয়েবসাইট টিএমজির বরাত দিয়ে বিবিসি জানায়, গত সপ্তাহে পিঠের একটি ছোট অস্ত্রোপচারের পর হোটেলে থাকছিলেন জন হার্ড। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যুতে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

১৯৯০ সালে ‘হোম অ্যালন’ সিনেমায় ম্যাকলে কালকিনের বাবার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান জন হার্ড। তবে তাঁর অভিনয়জীবন শুরু হয় ১৯৭০ সালে। মঞ্চ, টিভি ও সিনেমায় পদচারণ ছিল তাঁর।