শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বেলতলী এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে দেড় দশক ধরে চা বিক্রি করেন স্থানীয় বাসিন্দা আবদুল কুদ্দুস। বকুলগাছগুলোর প্রসঙ্গ তুলতেই ক্ষোভের সঙ্গে তিনি বলে উঠলেন, ‘রাস্তার ওই পাশে গিয়া টিনের ঘরে জিজ্ঞেস করেন। কত সুন্দর গাছডি কাইট্টা ফালাইছে। আহ, কত সুন্দর আছিলো বকুলগাছডি। সে বকুলগাছ কাইট্টা ডিভাইডারে কলাগাছ আর শাকসবজি লাগাইছে।’
বিস্তারিত পড়ুন...
ময়মনসিংহের ফুলপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম নিজ আশাবট। এই গ্রামের একটি কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, উন্নয়ন এবং সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করার নামে ঘুরিয়ে-ফিরিয়ে আটটি ছোট প্রকল্প নিয়েছে জেলা পরিষদ। বরাদ্দ দেওয়া হয়েছে মোট ২৪ লাখ টাকা।
বিস্তারিত পড়ুন...
রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তারের তথ্য ও হত্যাকাণ্ড আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার পৃথক সংবাদ সম্মেলন করেছে পুলিশ ও র্যাব। সেখানে দুই আসামির জবানবন্দিতে দুই রকম তথ্য পাওয়ার কথা জানা গেছে।
বিস্তারিত পড়ুন...
দিল্লিতে বিস্ফোরণের পর ফরেনসিক দলগুলো একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ খুঁটিয়ে দেখছিল। এর ২৪ ঘণ্টার মধ্যেই, ইসলামাবাদের বিচারিক কমপ্লেক্সের বাইরে ঘটে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা। এই দুটি প্রাণঘাতী হামলা কারা করল তা এখনো জানা যায়নি। জানা যায়নি হামলা দুটির কোনো যোগসূত্র আছে কি না!
বিস্তারিত পড়ুন...
২০২৬ আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল আজ। আবার কয়েকজন খেলোয়াড় ট্রেডিংয়ের মাধ্যমে দলও বদল করেছেন। ভারতের স্পোর্টস্টার অনলাইন জানিয়েছে ১৬ ডিসেম্বর আবুধাবিতে হতে পারে আইপিএলের নিলাম।
বিস্তারিত পড়ুন...