শুভ সকাল। আজ ১৩ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
দীর্ঘ ২১ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী রোগব্যাধি নেই, এমন সুস্থ তরুণেরাই অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। অর্থাৎ অসুস্থতা মানুষকে নিজের শিকড়ে আটকে রাখে। দেখা গেছে, শিক্ষিত মানুষেরাই গ্রাম ছেড়ে যাচ্ছেন বেশি। শিক্ষা তাঁকে ডানা মেলতে সাহায্য করে আর গ্রাম পড়ে থাকে শিক্ষায় পিছিয়ে থাকা মানুষ নিয়ে।
এবার প্রাথমিকে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ শিক্ষার্থী। সব কটি কোটা পূরণ হয়নি। এবার ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল।
আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, আলভারেজের অবিশ্বাস্য গোল, বিশ্বকাপে সব মিলিয়ে মেসির দশম অ্যাসিস্ট ও বিতর্কিত লাল কার্ড—এসবের সঙ্গে আলোচনায় মেসি-রেফারি বাগ্যুদ্ধও। ম্যাচের প্রথামার্ধে উত্তেজিত হয়ে রেফারিকে কী বলেছিলেন মেসি?
সেখানে এখন ‘কূল নাই কিনার নাই’ টাইপের অথই ‘সাগর’। সেই সাগরে ‘লাব্বাইক পরিবহন’ নূহের কিস্তি হয়ে কত ঘণ্টা ভাসবে আল্লাহ মালুম। সিএনজির ‘বুকসমান’ পানি। মতিঝিল, বিজয়নগর, খিলগাঁও, মালিবাগ, মগবাজারের থই থই পানি তাকে আগেই বলে দিয়েছে, ‘এদিকে বড়দের ব্যাপার। এদিকে আসিস না।’
লাল কার্ড দেখার সে ঘটনার পাঁচ মিনিট আগে ১-১ গোলে সমতা ফেরায় সুইজারল্যান্ড। নির্ধারিত সময় পর্যন্ত এ ব্যবধান থাকলেও অতিরিক্ত সময়ে ২ গোল করে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।