শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে এখন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলায় ভার্চ্যুয়ালি যুক্ত থেকে নির্বাচনী জনসভায় ভাষণ দেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ এ–সংক্রান্ত খবরটি ব্যাপকভাবে পঠিত হয়েছে। ব্যাংক খাতের আরেকটি খবর ‘ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে’ অনেক পাঠক পড়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে গাজা–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আছে। এর পাশাপাশি অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আজ দিনের শেষে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকটিকে রক্ষায় আমরা গতকাল বৈঠক করে বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিই। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গতকালই বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। বিস্তারিত পড়ুন...
গত চার মাসে ব্যাংকের বাইরে থাকা মোট নগদ টাকা থেকে প্রায় ৪৬ হাজার কোটি টাকা আমানত হিসেবে ব্যাংকে ফিরেছে। ফলে ব্যাংক খাতের আমানতে প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...
বিশেষজ্ঞরা বলছেন, বিপুল ব্যয়ের এই প্রকল্প আসলে টাকার অপচয়। আশ্রয়কেন্দ্র বানিয়ে বজ্রপাতে প্রাণহানি ঠেকানো যাবে না। দরকার সচেতনতা। সেটা নিশ্চিতে অল্প ব্যয় করলেই হয়। বিস্তারিত পড়ুন...
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, খাজা কালো আর্মব্যান্ড পরার ক্ষেত্রে আইসিসির অনুমতি নেননি। সেটিকেই প্লেয়িং কন্ডিশন ভঙ্গ বলে জানিয়েছে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। বিস্তারিত পড়ুন...
শ্রেয়সের বাড়ি ফেরার খবর জানিয়ে তারকাপত্নী এক হৃদয়স্পর্শী পোস্ট লিখেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়স বাড়ি ফিরে এসেছে। সে সুস্থ আছে। শ্রেয়সের সঙ্গে ঝগড়ার সময় আমি বলতাম যে শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। বিস্তারিত পড়ুন...