সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা হওয়ার পর এ নিয়ে আলোচনা এখনো আছে। এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আজও আছে একাধিক প্রতিবেদন। আজ একটি সাফল্যের সংবাদে পাঠকের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। সেটি হলো, ২ দশমিক ৭৯ সিজিপিএ পেয়ে স্নাতক শেষ করা মো. মামুনের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদে চাকরি পাওয়া। তুরস্কের নির্বাচনে গতকাল রোববার তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদনে পাঠকের আগ্রহ ছিল। এসব খবরের পাশাপাশি অর্থনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

‘ভিসা নীতির’ প্রেক্ষাপটে কর্মসূচি নেবে বিএনপি

কুমিল্লা মহানগর বিএনপির পদযাত্রা নবাববাড়ী চৌমুহনী থেকে শুরু হয়ে দলীয় কার্যালয় এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে। গতকাল কুমিল্লার লিবার্টি মোড়ে
ছবি: এম সাদেক

বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও কৌশল নিয়ে আলোচনা হবে। আজ সোমবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত পড়ুন...

২

স্নাতকে ২.৭৯ সিজিপিএ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এডির চাকরি পেলেন মামুন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের চাকরি পেয়েছেন মো. মামুন
ছবি: সংগৃহীত

মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল সঠিকভাবে চাকরির প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিতে পারলে আমি চাকরি পাব। সিজিপিএ কোনো বিষয় নয়। বিস্তারিত পড়ুন...

৩

তুরস্ককে কতটা ঐক্যবদ্ধ করতে পারবেন এরদোয়ান

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুল, ২৮ মে, ২০২৩
ছবি: রয়টার্স

নির্বাচনের ফলাফল জানার পর রাজধানী আঙ্কারার প্রান্তে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে উল্লসিত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এরদোয়ান। এ সময় তিনি বলেন, ‘আজ সাড়ে আট কোটি মানুষের পুরো জাতির জয় হয়েছে।’ বিস্তারিত পড়ুন...

৪

২৬ ক্রিকেটারের ‘প্রি-সিরিজ ক্যাম্পে’ নেই মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন?
প্রথম আলো

ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের এই অনুশীলনকে বলা হচ্ছে ‘প্রি-সিরিজ ক্যাম্প’। সে জন্য ডাক পড়েছে ২৬ ক্রিকেটারের। এই ২৬ জনের দলে নেই মাহমুদউল্লাহ। বিস্তারিত পড়ুন...

৫

৫০-এর পর বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেতা

অনেক গণমাধ্যম জানিয়েছিল, ৬০ বছর বয়সে বিয়ে করেছেন আশিস। তবে পরে এক ভিডিও বার্তায় অভিনেতা জানান, তাঁর বয়স আসলে ৫৭। ৫০-এর পর কোনো বলিউড তারকার বিয়ের ঘটনা অবশ্য এই প্রথম নয়। বিস্তারিত পড়ুন...