সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’—প্রশ্ন অপ্রতিমের মায়ের

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় সমবেদনা জানাতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তার মা নাহিদা বেগম। মঙ্গলবার রাতে কুমিল্লার কোটবাড়ী গন্ধমতী এলাকায়

ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় দেখা করতে গেলে তিনি ক্ষোভের কথা জানান। বিস্তারিত পড়ুন...

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে ছিল কিশোর, মামলায় আসামি আরেকজন

এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দিয়েছে প্রাইভেট কারটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায়
ছবি: ভিডিও থেকে নেওয়া

ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে যায় সেই ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। দুর্ঘটনার পর গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটকও করেছিলেন উপস্থিত লোকজন। পরে পুলিশ তাকে হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করলেন, যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি
ছবি: এএফপি

চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এরপর এক নজিরবিহীন চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলসম্পদের ওপর সংখ্যাগরিষ্ঠ মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিন্দুমাত্র দ্বিধা না করে সেই সামরিক অভিযান ও তেলচুক্তির মধ্যে সরাসরি যোগসূত্র টানলেন। বিস্তারিত পড়ুন...

ম্যাক আলিস্টারকে কি লিভারপুল রাখতে চায় না, কোথায় যেতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার

লিভারপুলের এই ক্যাপ আর কত দিন মাথায় দেবেন ম্যাক অ্যালিস্টার?
রয়টার্স

বুয়েনস এইরেসের বিমানবন্দরে নেমে যে আলেক্সিস ম্যাক আলিস্টার কথা বললেন, তাঁর মধ্যে সেই আবেগ আবার কিছুটা কম। এবার অনেক বেশি পেশাদার। লিভারপুলে নিজের চুক্তি নিয়ে খোলামেলা কথা বলে সপ্তাহ দুয়েক আগে আলোচনায় এসেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। বিস্তারিত পড়ুন...

১০ কোটি ৪ লাখ ভিউ! কোন জাদুতে মুগ্ধ করল সিরিজটি

‘হিজ অ্যান্ড হার্স’–এর দৃশ্য। আইএমডিবি

একটি খুন, এক দম্পতি এবং দুজনের দুই রকম গল্প। কে সত্য বলছে, আর কে মিথ্যা? উত্তর খুঁজতে গিয়ে যত সামনে এগোনো যায়, ততই বদলে যায় চরিত্রগুলো সম্পর্কে ধারণা। নেটফ্লিক্সের রহস্য-থ্রিলার সিরিজ ‘হিজ অ্যান্ড হার্স’ এমনই এক গল্প নিয়ে শুরু হয়েছিল। মুক্তির কয়েক মাস পর দেখা গেল, দর্শকদের বড় একটি অংশকে শেষ পর্যন্ত পর্দায় আটকে রাখতে পেরেছে সিরিজটি। বিস্তারিত পড়ুন...