সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কুমিল্লায় টিকটক ভিডিও ঘিরে বড় হচ্ছে ‘কিশোর গ্যাং’, অস্ত্র নিয়ে মহড়া

কুমিল্লার রানীর দিঘির পাড়ে দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া। গত বছরের ২৫ এপ্রিলের দৃশ্য
ছবি: সংগৃহীত

‘একদল কিশোর রামদা নিয়া চিৎকার করতে করতে সড়কে মহড়া দিচ্ছিল। ভয়ে ব্যবসায়ীরা শাটার নামিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েন। কুমিল্লার কাপ্তানবাজারের মানুষ প্রকাশ্যে এমন অস্ত্রের মিছিল আগে দেখেনি। ঘটনার আকস্মিকতায় পথচারীরাও ভয়ে ছোটাছুটি করছিলেন।’ গত মে মাসের এক বিকেলের একটি ঘটনার এভাবে বর্ণনা দিচ্ছিলেন কাপ্তানবাজারের এক ব্যবসায়ী। ভয়ে নাম প্রকাশ করতে সাহস পেলেন না তিনি।

বিস্তারিত পড়ুন...

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার ওহিদুল মোল্লা
ছবি: সংগৃহীত

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজ বাড়ি পর্যন্ত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ওহিদুল মোল্লা (৩২)। হ্যাকিংয়ের কাজের জন্য ৭টি মুঠোফোনে অদলবদল করে ব্যবহার করতেন ৬৮টি সিম। ঘুমানোর জন্য কবুতরের ঘরের মধ্যে তৈরি করেছিলেন বিছানা। সেখানে ছিল সিসিটিভি মনিটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রসহ নানা সুবিধা। তবু শেষরক্ষা হয়নি তাঁর।

বিস্তারিত পড়ুন...

জাতিসংঘে দেওয়া ভাষণে কয়টা মিথ্যা কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বসেছে। প্রথম দিন গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৭ মিনিটের ভাষণে ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড, জলবায়ু পরিবর্তন, ওয়াশিংটনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশ্বশান্তিসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন।

বিস্তারিত পড়ুন...

বিজেপি ক্ষমতায় আসার পাঁচ মাসেই পশ্চিমবঙ্গের মানুষ কেন ‘হতাশ’

সম্প্রতি কলকাতার এক অভিজাত ক্লাবে শহরের এক বিশিষ্ট শিল্পপতির সঙ্গে নিভৃত আলাপচারিতা হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পপতির স্বগতোক্তি, ‘বিজেপি এ কী করছে! এমন পরিস্থিতির জন্যই কি আমরা পরিবর্তন চেয়েছিলাম?’ বস্তুত তাঁর এ হতাশার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যা গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় আঘাত হানার পক্ষে যথেষ্ট।

বিস্তারিত পড়ুন...

ঢাকায় তিন কনসার্টের অনুমতি নিয়ে ধোঁয়াশা, কী বলছে কর্তৃপক্ষ

তিন কনসার্টের পোস্টার। কোলাজ

আগামী শুক্র ও শনিবার ঢাকায় হওয়ার কথা তিনটি কনসার্ট। এসব আয়োজনে জনপ্রিয় বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদেরও পারফর্ম করার কথা। আয়োজকদের প্রস্তুতিও প্রায় শেষ। অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট। তবে অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগে এখনো মেলেনি চূড়ান্ত অনুমতি। ফলে কনসার্টগুলো আদৌ নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিস্তারিত পড়ুন...