শুভ সকাল। আজ রোববার। গতকাল শনিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।
রাজধানীর বাউনিয়ায় ৫ জুন রাতে এক নারী খুন হন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি তাঁর স্বামী। পরদিন সন্ধ্যায় ওই বাড়ির দারোয়ান আলাল উদ্দিনকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে ডিবি পুলিশ। ১০ জুন আলালকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়ার পর তিনি মারা যান। বিস্তারিত পড়ুন
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অফিসের বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফিরে এক তরুণীর (২২) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাঁদের সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত চারজনের রিমান্ড আবেদন নাকচ করে দেন। বিস্তারিত পড়ুন
১১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের দুই সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের কঠোর সমালোচনা করেছেন। জিএম কাদের কোথায় ভুল বলেছেন, সেটা তাঁরা বলেননি। তাঁদের মাথা ব্যথার কারণ হলো সরকারের সব সুযোগ–সুবিধা নিয়ে তিনি কেন সরকারের সমালোচনা করবেন। বিএনপির নেতারা সরকারের সমালোচনা করতে পারেন। কিন্তু জি এম কাদের কেন করবেন? বিস্তারিত পড়ুন
এরপর তো এটাই জানতে চাওয়া স্বাভাবিক যে অধিনায়কত্ব নিয়ে লিটনের ভবিষ্যৎ চিন্তা কী। সাকিব আল হাসান নেই বলে এই টেস্টে সহ–অধিনায়ক থেকে অধিনায়কে পদোন্নতি পেয়েছেন লিটন। টেস্ট অধিনায়ক দলে ফিরলে তো তিনি আবার সেই সহ–অধিনায়কই। তারপরও টেস্টে প্রথম অধিনায়কত্ব করা বলে কথা। কখনো যদি লম্বা সময়ের জন্যও অধিনায়কত্ব পান, তা নিয়ে কী ভাবনা লিটনের? বিস্তারিত পড়ুন:
ঈদুল আজহায় মুক্তির মিছিলে আছে বেশ কয়েকটি ছবি। ধারণা করা হচ্ছে, এই ঈদে ঈদুল ফিতরের মতোই আটটি বা তার বেশি ছবি মুক্তি পেতে পারে। এতটি ছবি মুক্তির খবরে রোমাঞ্চিত একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বিস্তারিত পড়ুন: