২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

তানজিন তিশার পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

সকাল ১০টা ৫০ মিনিটে আদালতে আসেন তানজিন তিশা। হেঁটে সিঁড়ি দিয়ে পাঁচতলায় আদালতে ওঠেন তিনি। বেলা ১১টা ২২ মিনিটে এজলাসে আসেন বিচারক। এ সময় আসামি ও বাদীপক্ষের বক্তব্য শোনেন বিচারক। উভয় পক্ষ শুনানিতে উচ্চ স্বরে কথা বলতে থাকে। শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।

আরও পড়ুন

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন