সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে কারসাজির অভিযোগ এখন আলোচিত বিষয়। বাংলাদেশেও একাধিক খাতে আদানিদের ব্যবসা আছে। এ নিয়ে আজ প্রথম আলোর প্রতিবেদন পঠিত হয়েছে ব্যাপকভাবে। মঙ্গলবার রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এর তাৎপর্য নিয়ে প্রতিবেদন আছে অনলাইনে। আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনো বড় আলোচ্য বিষয়। আছে সেই যুদ্ধ নিয়ে একাধিক প্রতিবেদন। সেই সঙ্গে আছে বাণিজ্য, বিনোদন ও খেলার নানা খবর। এই সন্ধ্যায় পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচ খবর।

১

ভোজ্যতেল দিয়ে শুরু, বাংলাদেশে এখন আদানির নানা রকম ব্যবসা

গৌতম আদানি

ভোজ্যতেলের ব্যবসার মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ শুরু করে ভারতের আদানি গ্রুপ। সেটি ১৯৯৩ সালের কথা। তারপর বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বেড়েছে, ব্যবসার সম্প্রসারণ ঘটেছে খাদ্যপণ্য থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত নানা খাতে। বিস্তারিত পড়ুন...

২

রাশিয়ায় বাংলাদেশের দূতকে তলব: নেপথ্যে ভূরাজনীতি

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান
ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের কোনো নজির সাম্প্রতিক কালে নেই। তাই মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরটি অনেককে অবাক করেছে। বিস্তারিত পড়ুন...

৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে তিন পরিণতির দিকে যাচ্ছে

রাশিয়া সম্প্রতি কিয়েভ, দনবাস ও খেরসনে নতুন করে আক্রমণ শুরু করেছে
ছবি : রয়টার্স

রাশিয়া বিষয়ে অনেক অভিজ্ঞ পর্যবেক্ষক এই সংঘাতের গতিপ্রকৃতি আগে থেকে বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তাঁরা বিশ্বাস করতেন, ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ করেছেন। তাঁরা বলতেন, এটা মস্কোর ‘ভারী ধাতব কূটনীতি’। কিন্তু অনুমান ব্যর্থ প্রমাণ করেই রাশিয়া আগ্রাসন শুরু করে। বিস্তারিত পড়ুন:

৪

পিএসজিতে নতুন চুক্তি না করলে যে ৫ ক্লাবে যেতে পারেন মেসি

পিএসজিতে কি থাকছেন না মেসি
ছবি: রয়টার্স

কদিন আগপর্যন্তও সব ঠিকঠাক ছিল। মনে হচ্ছিল, লিওনেল মেসি ও পিএসজির নতুন চুক্তি শুধুই সময়ের ব্যাপার। সেভাবেই এগোচ্ছিল সব। তবে হঠাৎই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বিস্তারিত পড়ুন...

৫

কেউ নাটকপ্রতি ৫০ হাজার, কেউ নিচ্ছেন লাখ টাকা—দেখে নিন কার কত পারিশ্রমিক

তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই চলছে। যিনি যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিক বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। তাঁদের বক্তব্য, মানসম্মত নাটকের দিকেই এখন তাঁদের মনোযোগ বেশি। তাই কাজের সংখ্যা কমিয়ে, কাজের মান বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা। আর এ কারণেই পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন। বিস্তারিত পড়ুন: