সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ ডিসেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
ফাইল ছবি: এএফপি

মানবাধিকার লঙ্ঘনের জন্য ১৩টি দেশের মোট ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২০ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।
বিস্তারিত পড়ুন...

২

জাতিসংঘের মহাসচিবের দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

জাতিসংঘের লোগোসহ নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তর। ১ মার্চ ২০২২
ছবি: রয়টার্স

নির্বাচন ঘিরে জাতিসংঘ সচিবালয়, এর বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়ে সংস্থার মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিশ্বের নানা প্রান্তের ‘অযথা, অযৌক্তিক, স্বার্থান্বেষী রাজনৈতিক চাপের’ মুখোমুখি হচ্ছে। বিস্তারিত পড়ুন...

৩

ছিলেন পৌর সচিব, এখন বিপুল সম্পদের মালিক

রফিকুল ইসলামের স্ত্রীর মালিকানাধীন রাইসা বিল্ডার্সের বানানো বহুতল ভবন
ছবি: প্রথম আলো

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সচিব ছিলেন রফিকুল ইসলাম। চাকরিকালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়ুন...

৪

ইসরায়েলের কড়া সমালোচনা করলেন ব্লিঙ্কেন

অ্যান্টনি ব্লিঙ্কেন
ছবি: এএফপি ফাইল ছবি

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল যে ধরনের আচরণ করছে, তার কঠোর সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে লক্ষ্যের কথা বলেছিল, তার সঙ্গে তাদের আচরণে ফারাক থেকে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

৫

শিক্ষিত মায়েরা কেন চান না ছেলেশিশুরা আলুভর্তা বানাতে, ডিম ভাজতে শিখুক

ছবি: ষষ্ঠ শ্রেণির নতুন বই থেকে নেওয়া

শৈশবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ পড়ে কেঁদেছি আমরা অনেকেই। পারিবারিক জটিলতায় রামকে পৃথক করে দেওয়া হলে সে একা একা সেই প্রথম ভাত রেঁধেছিল। এক হাঁড়ি চালের সঙ্গে সমান সমান জল দিয়ে উনুনে বসিয়েছিল। সেটির কী দফা হতে পারে, তা আর না-ই বলি। মাতৃসম বউদি কেঁদেকেটে একশা। তবু তো রাম ছোট ছিল। বিস্তারিত পড়ুন...