সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। গতকাল বৃহস্পতিবার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল ‘চামড়া সব ছিঁড়ে ফেলব, মাইজভান্ডারীর গায়ে হাত: দুদককে সংসদ সদস্য নজিবুল’সংক্রান্ত খবর। আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি। এ নিয়েও ছিল বিশেষ আয়োজন। এ ছাড়া আছে অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।

তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ৫টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

১

রাজধানীর যেসব এলাকায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুতের সঞ্চালন লাইন
ফাইল ছবি: রয়টার্স

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
বিস্তারিত পড়ুন:

২

শেষ নিশ্বাস পর্যন্ত ছেলে হত্যার বিচারের জন্য লড়ব: দিয়াজের মা

হাসপাতালে দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে
ছবি: গাজী ফিরোজ

পুলিশের তদন্ত প্রতিবেদন নাকচ করে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমিন চৌধুরী বলেছেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ হত্যা রহস্য উদ্‌ঘাটন না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। জাহেদা আমিন চৌধুরী বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘যতক্ষণ নিশ্বাস থাকবে, ততক্ষণ ছেলে হত্যার বিচারের জন্য লড়ে যাব।’

তিন দিন ধরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাহেদা আমিন। তাঁকে না জানিয়ে বৃহস্পতিবার বিকেলে দিয়াজ হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ খবর শুনে হাসপাতালের শয্যায় ছটফট করতে থাকেন জাহেদা আমিন চৌধুরী।
বিস্তারিত পড়ুন:

৩

পুতিন কি অচিরেই যুদ্ধের ইতি টানতে পারবেন

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া
ছবি: রয়টার্স

যুদ্ধের এক বছরেও বিশেষ সামরিক অভিযানের ইতি টানতে পারেনি মস্কো। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রুশ বাহিনীর দখলে আছে। তবে গত দু-এক মাসের পরিস্থিতি বলছে, যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষই বড় কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। চলমান যুদ্ধে কারও পূর্ণ সামরিক বিজয় অর্জন করা নিয়ে সন্দিহান সমরবিশ্লেষকেরা।
বিস্তারিত পড়ুন:

৪

মার্তিনেজের চোখে বিশ্বকাপ ফাইনালের সেরা মেসি নন

বিশ্বকাপ জয়ের পর মেসি
ফাইল ছবি

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক কে—জোড়া গোল করা লিওনেল মেসি নাকি পেনাল্টি আটকে দেওয়া গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ? অনেকের কাছে মেসিই আর্জেন্টিনাকে ফাইনাল জেতানোর নায়ক। কেউ আবার সেরার প্রশ্নে বেছে নেন মার্তিনেজকে। আর্জেন্টাইন এই গোলকিপার নিজেকে বা মেসিকে ফাইনালের সেরা খেলোয়াড় মনে করেন না। তাঁর চোখে কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া।
বিস্তারিত পড়ুন:

৫

এটাই পূর্ণিমার প্রথম অস্ট্রেলিয়া সফর...


অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে এসেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গত মঙ্গলবার সপরিবার সিডনি পৌঁছেছেন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান এবং কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময়ের থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে এই সফরে এসেছেন এই তারকা।
বিস্তারিত পড়ুন: