শুভ সকাল। আজ ২২ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্তারিত পড়ুন...
নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এর ফলে সর্বনিম্ন, অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে। বিস্তারিত পড়ুন...
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবনযাপনের জন্য আরও এক কোটি টাকা দেবে সরকার। এর আগে মঙ্গলবার ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বিস্তারিত পড়ুন...
নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা। এই হাজতখানায় আয়োজন করা হয় কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা দুই আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার ‘বেয়াইখানা’(বর ও কনের বাবার ভূরিভোজ)। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে বদলি করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন...
১৮৮৫ সালে বেলজিয়ামের রাজা লিওপোল্ড আফ্রিকার খনিজসমৃদ্ধ দেশ কঙ্গো আক্রমণ করে নিজ দখলে নিয়ে আসেন। কেন এই আক্রমণ, তার যুক্তি হিসেবে বলেছিলেন, দেশটি একদিকে অসভ্য, অন্যদিকে অরক্ষিত। দেশটিকে সভ্য ও খ্রিষ্টান বানাতে এ ছাড়া অন্য কোনো পথ নেই। ১৮৮৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত এই কঙ্গো ছিল কিং লিওপোল্ডের ব্যক্তিগত সম্পত্তি। এরপর আরও ৫০ বছর দেশটি বেলজিয়ামের কলোনি ছিল। বিস্তারিত পড়ুন...