শুভ সন্ধ্যা। আজ শনিবার। জি-২০ বৈঠকের আগে এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। এ বিষয়ে রাজনৈতিক চাপান-উতোরও কম হচ্ছে না। আর এসব সংবাদে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। বাণিজ্যিকভাবে পালনের জন্য এক দিনের মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা ২০০৮-এ সংশোধনী আনা হচ্ছে। এ–সংক্রান্ত প্রতিবেদনটিতেও পাঠকের সাড়া মিলেছে। এসবের পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
কূটনৈতিক নোটে ভারত জানিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে ভূরাজনৈতিক দিক থেকে তা ভারত ও যুক্তরাষ্ট্র—কারও পক্ষেই সুখকর হবে না। কারণ, শেখ হাসিনার সরকার দুর্বল হয়ে পড়লে জামায়াতে ইসলামীর মতো সংগঠনের ক্ষমতা বাড়বে বলে মনে করে ভারত। বিস্তারিত পড়ুন...
প্রান্তিক খামারিরা বলছেন, এখনই দেশের হাতে গোনা কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান মুরগির বাচ্চা ও খাদ্য উৎপাদনের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি তারা মুরগি পালনও করে থাকে। ফলে এক দিনের বাচ্চা আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করলে এই খাত তাদের হাতে আরও জিম্মি হয়ে পড়বে বলে খামারিদের আশঙ্কা। বিস্তারিত পড়ুন...
শুনানিতে আইনজীবীরা বলেছেন, লুসি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। তিনি শিশুদের ক্ষতি করে নিজেকে ‘সৃষ্টিকর্তার মতো’ ভাবতেন। এরপর নিজেই প্রথম সহকর্মীদের কাছে গিয়ে ওই শিশুর শারীরিক অবনতির কথা জানাতেন। বিস্তারিত পড়ুন...
শিরোপা জয়ের পথে মেসিদের শেষ বাধা ন্যাশভিল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত পিছিয়ে আছে ইন্টার মায়ামি। তবে মেসির উপস্থিতি ও সাম্প্রতিক ফলের কারণে ফাইনালে ইন্টার মায়ামিই এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামবে। বিস্তারিত পড়ুন...
তাঁদের একত্রে থাকার ইঙ্গিত মিললেও পরদিন শুক্রবার জানা যায়, পরীমনির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। এদিন সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমনি। বিস্তারিত পড়ুন...