শুভ সন্ধ্যা। আজ শনিবার। কক্সবাজারের সমুদ্রসৈকতের গুপ্তখালে এক সপ্তাহে দুজনের মৃত্যুর খবরটি আজ প্রকাশ হয়েছে। আজ আরেক আলোচিত খবরের মধ্যে আছে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত তাপমাত্রার কারণে আবার রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা। আরও আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদন জগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন আজ প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
গুপ্তখালের আশপাশে (বালুচরে) লোকজনকে গোসলে নামতে নিষেধ করে ওড়ানো হচ্ছে একাধিক লাল নিশান। পর্যটকদের সতর্ক করতে সৈকতে চলছে প্রচার, কিন্তু সেদিকে কারও নজর নেই। বিস্তারিত পড়ুন...
গেটম্যান লাল নিশান উড়িয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের জন্য লোকোমাস্টারকে নির্দেশ দেন। সদর উপজেলার ছোট হরণ ও বড়দিন এলাকায় রেললাইন সামান্য বেঁকে যেতে দেখা গেছে। বিস্তারিত পড়ুন...
আসন্ন নির্বাচনে যদিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চারজন দাঁড়িয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে। একজন তো জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান। অন্যজন হলেন কামাল আতাতুর্কের প্রতিষ্ঠা করা রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগলু। বিস্তারিত পড়ুন...
টেস্টে ওই ইনিংস ছাড়া মায়ার্সের সেঞ্চুরি আছে আর একটি, গড়ও খুব একটা বেশি নয়, ৩৩-এর আশপাশে। কিন্তু এ তো গেল সাদা পোশাকে ক্রিকেটের কথা; টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়েও পরিচিত এই ক্রিকেটার। বিস্তারিত পড়ুন...
ঈদে ভিডিও ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া সিরিজ ‘মহানগর ২’ ব্যাপক সাড়া জাগিয়েছে। মহানগর ২-এর প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন দর্শকেরা। গতকাল শুক্রবার বিকেলে সিরিজের নির্মাণ ও নানা প্রসঙ্গে আশফাক নিপুনের মুখোমুখি হয় বিনোদন। বিস্তারিত পড়ুন...