শুভ সকাল। আজ ২৫ জুন, রোববার। গতকাল শনিবার হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচটি খবর ও বিশ্লেষণ।
উপসাগরীয় অঞ্চলের (মধ্যপ্রাচ্য) ছয়টি দেশে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বছরে ১০ হাজার প্রবাসী মারা যান। তাঁদের প্রতি দুজনের মধ্যে একজনের মৃত্যুর কোনো অন্তর্নিহিত কারণ কার্যকরভাবে ব্যাখ্যা করা যায় না। প্রাকৃতিক কারণ বা কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে মৃত্যুসনদ দেওয়া হয়। বিস্তারিত পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটা ভয়ংকর এক দিন। বলা হচ্ছে, ক্ষমতাসীন পুতিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে এত বড় হুমকিতে ফেলতে পারেননি কেউ। সেই হুমকি এসেছে তাঁর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের কাছ থেকে। বিস্তারিত পড়ুন:
শিগগিরই আমেরিকানরা বিভিন্ন রেস্তোরাঁয় জীবন্ত মুরগি থেকে পাওয়া মাংসের পরিবর্তে মুরগির কোষ থেকে তৈরি মাংস খেতে পারবেন। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ) গত বুধবার আপসাইড ফুডস ও গুড মিট নামের দুটি কোম্পানিকে ল্যাবে মুরগির মাংস উৎপাদন ও বিক্রির অনুমোদন দিয়েছে। ফলে খুব শিগগির হয়তো যুক্তরাষ্ট্রের বাজারে মিলবে এই মাংস। বিস্তারিত পড়ুন:
বিশ্বকাপের পর এমন গুঞ্জন শোনা গিয়েছিল যে লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়। এরপর মেসি পিএসজি ছাড়লেন, নাম লেখালেন ইন্টার মায়ামিতে। মেসি পিএসজি ছাড়ার পর দুজনের সম্পর্ক নিয়ে আর নতুন কিছু শোনা যায়নি। বিস্তারিত পড়ুন:
তিনটি লুক নিয়ে আলোচনায় থাকা শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র প্রথম গান প্রকাশিত হয়েছে। ঈদ উৎসবের কথা চিন্তা করেই ছবিতে ঈদ নিয়ে একটি গান রেখেছেন পরিচালক হিমেল আশরাফ। গতকাল সন্ধ্যা সাতটায় গানটি শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পেজ ও এসকে ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়।বিস্তারিত পড়ুন: