সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত

প্রাথমিকের ক্লাস
ফাইল ছবি: প্রথম আলো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের নতুন পদ্ধতিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি-পদায়ন কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ রাখার বিধান বাদ দিয়ে তার পরিবর্তে বিদ্যোৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জাতীয় কমিটির গঠনেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া শিক্ষক বদলির ক্ষেত্রে সাতটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

১০ গোলের আনন্দে এমবাপ্পের রেকর্ড, সাকার হ্যাটট্রিক

হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের বুকায়ো সাকা। জোড়া গোল ফ্রান্সের এমবাপ্পের। ম্যাচ শেষে
রয়টার্স

বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ড এসেছিল শিরোপা জিততে। সেখানে তৃতীয় হওয়ার ম্যাচ খেলাটা দুই দলের জন্যই বেশ কষ্টের। দুই দলের কোচও জানিয়েছিলেন, এই ম্যাচ কেউ খেলতে চায় না। ৬ গোল করা হ্যারি কেইন যেমন বেঞ্চেই ছিলেন। শেষ বাঁশি বাজার পর তাঁর কি একটু আক্ষেপ হয়নি? বিস্তারিত পড়ুন...

১১ দিনে তিন মামলায় জামিন পেলেন ‘সন্ত্রাসী’ শহীদুল

‘সন্ত্রাসী’ শহীদুল ইসলাম ওরফে বুইস্যা
ছবি: পুলিশের সৌজন্যে’

চাঁদা না পেলেই প্রকাশ্যে গুলি ছোড়েন তিনি। রয়েছে নিজস্ব ‘টর্চার সেল’। মাদক বিক্রি ও চাঁদাবাজির টাকা দ্রুত গুনতে তাঁর ‘আস্তানায়’ রাখা গণনার যন্ত্রও উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, চান্দগাঁও এলাকায় একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রকও তিনি। তাঁর নাম শহীদুল ইসলাম ওরফে বুইস্যা। অস্ত্র-গুলিসহ গত বছরের ২১ ডিসেম্বর র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এই ‘সন্ত্রাসী’ ১১ দিনের মধ্যেই তিনটি মামলায় জামিন পেয়েছেন। বিস্তারিত পড়ুন...

জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি-ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। বর্তমান দর অনুযায়ী (১ ডলার সমান ১২৩.১২ টাকা) এ পুরস্কার প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান। বিস্তারিত পড়ুন...

স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের চোখে আর্জেন্টিনার দুই ‘বিপজ্জনক’ চরিত্র

দেল বস্ক স্পেনের তরুণ রক্তকে মনে করিয়ে দিলেন আকাশি-সাদার ভেতরের দুই ‘বিপজ্জনক’ চরিত্রের কথা
প্রথম আলো গ্রাফিকস

ফুটবল রোমান্টিকদের হৃদয়ে ভিসেন্তে দেল বস্ক নামটা যেন এক রূপকথার জাদুকর। চোখ বুজলেই ভেসে ওঠে ১৬ বছর আগের সেই সোনালি দিন, যখন তাঁর হাত ধরেই স্পেন প্রথমবার ছুঁয়েছিল বিশ্বকাপের আদিগন্ত আকাশ। বিস্তারিত পড়ুন...