শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
২০২৬ বিশ্বকাপ ফুটবল থেকে রেকর্ড আয় করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা—এটা আগেই ধারণা করা হয়েছিল। সংস্থাটি সদস্যদেশগুলোকে যে তথ্য দিয়েছে, তাতে জানা গেছে, এবার বিশ্বকাপ থেকে তারা ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে। বিস্তারিত পড়ুন...
সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং সময় সময় আকাশপথ বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন...
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বয়ান বা বইয়ের তথ্য অনুযায়ী, সেই ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর। হত্যার মুহূর্তে তাঁর কাছেই ছিলেন জিয়াউর।
বিস্তারিত পড়ুন...
ফাইনালের দুই দিন আগে নিউইয়র্কের ‘ফ্যানাটিকস ফেস্টে’ লিওনেল মেসি, রদ্রি, দুই দলের কোচসহ ছিলেন আরও অনেক সেলিব্রিটি। তার মধ্যেও আলোকচিত্রীদের ক্যামেরা নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছিল আরেকজনকেও। বিস্তারিত পড়ুন...
গতকাল শনিবার ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান জেনিফার। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘জাস্ট ম্যারেড’। আরেকটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘...অবশেষে আমাদের নক্ষত্র এক হলো!’
বিস্তারিত পড়ুন...