সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৫ ফেব্রুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর ভূমিকা নাকচ করে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হোয়াইট হাউসের ওভাল অফিস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
ছবি: এএফপি

বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলি নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান।
বিস্তারিত পড়ুন...

২

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা মিলে বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে পুলিশ। ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে
ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধানী প্রতিবেদনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কীভাবে পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের নামিয়ে দিয়েছিল, তার বিবরণ উঠে এসেছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থক ও পুলিশ সদস্যরা সমন্বিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিলেন।
বিস্তারিত পড়ুন...

৩

বাধার মুখে উত্তরায় বসন্ত উৎসব হয়নি: মানজার চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত ‘বসন্ত উৎসব’। তবে বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, বাধার মুখে উত্তরা ৩ নম্বর সেক্টরে তাঁরা উৎসব করতে পারেননি
ছবি: আশরাফুল আলম

ঢাকার উত্তরায় জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসব’ হয়নি। আজ শুক্রবার পয়লা ফাল্গুনে উত্তরার ৩ নম্বর সেক্টরে এই উৎসব হওয়ার কথা ছিল। আয়োজকেরা বলছেন, ওখানকার কিছু মানুষের বাধার মুখে তাঁরা এ উৎসব করতে পারেননি।
বিস্তারিত পড়ুন...

৪

চোরতন্ত্র ও সাধুতন্ত্রের মাঝে...

পৃথিবীজুড়ে কত রকমের সরকার! আমাদের দেশেও দেখেছি নানা আকারের ও প্রকারের শাসন। এখন চলছে অন্তর্বর্তী সরকারের আমল। এটি অবশ্য দ্বিতীয়বার এসেছে। প্রথমবার এসেছিল ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। তখন সরকারের হাল ধরেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। ওই সরকার নির্বাচন দিয়েছিল তিন মাসের মধ্যে। এখন চলছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। কত দিন চলবে, জানি না।
বিস্তারিত পড়ুন ...

৫

চ্যাম্পিয়নস ট্রফিতে নাজমুলদের সামনে কোটি কোটি টাকার হাতছানি

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল
শামসুল হক

তা চ্যাম্পিয়নস ট্রফি জিতলে বাংলাদেশ দল প্রাইজমানি হিসেবে পাবে কত? ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। ব্যাপারটা এমন নয় যে শুধু বাংলাদেশ জিতলেই এই প্রাইজমানি পাবে। যে দল চ্যাম্পিয়ন হবে, সেই দলই এই প্রাইজমানি পাবে।
বিস্তারিত পড়ুন...