সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ নভেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

১

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
ফাইল ছবি

রাজধানীতে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার সকাল ৬টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সামনে রেখে শনিবার ডিএমপি কমিশনার এই নির্দেশনা দেন।
বিস্তারিত পড়ুন...

২

চীনা রাষ্ট্রদূতের বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়: বিএনপি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আজ শনিবার দুপুরে এক বিবৃতিতে বিএনপি বলেছে, চীন বাংলাদেশের ‘সংবিধান অনুযায়ী’ আসন্ন নির্বাচন দেখতে চায় বলে রাষ্ট্রদূত ওয়েন যে মন্তব্য করেছেন, তা জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এ বিষয়ে একটি ব্যাখ্যাও দিয়েছে দলটি। বিস্তারিত পড়ুন...

৩

মার্কিন রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার কথা ‘রসবোধ থেকে বলা’: ছাত্রলীগের সাধারণ সম্পাদক

ওয়ালী আসিফ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানানোর তিন দিন পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ বলছেন, বাঙালির চিরাচরিত রসবোধের জায়গা থেকে তিনি এ কথা বলেছিলেন।
বিস্তারিত পড়ুন...

৪

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত হতে পারেননি আরব নেতারা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নিষ্ঠুর হামলার নিন্দা জানিয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। একই সঙ্গে তাঁরা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তাঁরা। বিস্তারিত পড়ুন...

৫

বাংলাদেশ দলের অধিনায়ক হতে প্রস্তুত নাজমুল

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
ছবি: প্রথম আলো

চোটাক্রান্ত সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে আরও একবার বাংলাদেশের অধিনায়কত্ব করলেন নাজমুল হোসেন। প্রথমবার ভারতের বিপক্ষে, এরপর শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে দুটি ম্যাচেই দায়িত্ব পালন করেছেন নিয়মিত অধিনায়ক না থাকায়। নাজমুল জানিয়েছেন, বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত। বিস্তারিত পড়ুন...