শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে আজ পাঠকের বেশ সাড়া লক্ষ করা গেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো বড় আলোচ্য বিষয়। এ নিয়ে একটি বিশ্লেষণমূলক লেখা পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া বাণিজ্য, বিনোদন ও ক্রীড়া জগতের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
এখন বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিলে আওয়ামী লীগের একধরনের রাজনৈতিক বিজয় হবে। আওয়ামী লীগ বলতে পারবে, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের পথে এসেছে। আর বর্জন করলে নিজের জনপ্রিয়তা প্রমাণ করতে পারবে না বিএনপি। বিস্তারিত পড়ুন...
আগামীকাল সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হবে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে। বিস্তারিত পড়ুন...
ফাঁস হওয়া নথিগুলোই ভিন্ন কথা বলছে। এগুলো বাইডেন প্রশাসনের বেপরোয়া অবস্থানকে ব্যাখ্যা করতে সহযোগিতা করবে। প্রকৃতপক্ষে ইউক্রেনের বসন্ত শেষের এই আক্রমণ–পরিকল্পনা যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং এমনকি আমেরিকার এশীয় মিত্রদের জন্য মরণফাঁদ হয়ে উঠবে। বিস্তারিত পড়ুন...
পর্তুগালের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের পায়ের কাজ ভালো, চেলসি তাঁকে দীর্ঘ মেয়াদে রেখেও দিতে চায়। সে জন্য আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বসতে হবে আলোচনার টেবিলে। তবে চেলসি যেহেতু চ্যাম্পিয়নস লিগে শিরোপাপ্রত্যাশী ক্লাব, তাই কে জানে সিদ্ধান্তটা পাল্টেও যেতে পারে! বিস্তারিত পড়ুন...
নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন গায়ক মাঈনুল আহসান নোবেল। ২০২১ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয় তাঁর নামে। একই বছর নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী সালসাবিল মাহমুদও তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেন। বিস্তারিত পড়ুন...