সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা-উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না, সেটা স্পষ্ট নয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। বিস্তারিত পড়ুন...

উড়িরচরে মাটির নিচে চাপা পড়ে আছে বিদেশি জাহাজ, ৩৩ বছর পর তোলা হচ্ছে

মাটির নিচে চাপা পড়ে থাকা জাহাজ উদ্ধারে চলছে খননকাজ। গত সোমবার চট্টগ্রামের সন্দ্বীপের উড়িরচরে
ছবি: প্রথম আলো

উড়িরচরের বাংলাবাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের কোস্টগার্ড কন্টিনজেন্টের পাশেই চলছে জাহাজ উদ্ধারের এই কাজ। ধানি জমি পার হয়ে সেখানে যেতেই চোখে পড়ে মাটি বোঝাই করে চলাচল করছে কয়েকটি ট্রাক। দুটি এক্সক্যাভেটর দিয়ে প্রায় ৫০ ফুট চওড়া এবং ২০০ ফুট দীর্ঘ জায়গাজুড়ে গর্ত খোঁড়া হচ্ছে। ১৭ ফুট গভীর পর্যন্ত খোঁড়া হলেও জাহাজের মূল কাঠামোর দেখা এখনো মেলেনি। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা

হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার
প্রথম আলো ফাইল ছবি

কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছেন, খেলার কথা ছিল কোন মাঠে আর এখন তিনি খেলছেন কোথায়! বিষয়টি কি একটু ধোঁয়াশার মতো মনে হচ্ছে? যখন জানতে পারবেন, ওপরের কথাগুলোর বক্তা বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ছিলেন, তখন আর ধোঁয়াশাটা থাকার কথা নয়। বাংলাদেশের এই ক্রিকেটার নিজের নাম প্রকাশ করতে চাননি। কিন্তু নাম না বললেও বর্তমান সময়টাতে বাংলাদেশের ক্রিকেটের স্থবিরতা নিয়ে হতাশাটা ঠিকই প্রকাশ পেয়েছে। বিস্তারিত পড়ুন...

এই সিদ্ধান্তগুলো কি পরের সরকারকে চাপে ফেলার আগাম প্রস্তুতি

অন্তর্বর্তী সরকারের আমলে নানা সময়ে সচিবালয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নেমেছেন

১২ ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনী প্রচারণা অনেকটা জমে উঠেছে। এখন পর্যন্ত বড় কোনো সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এমন কোনো অঘটন না ঘটলেও নিরাপত্তা ও ভোটের পরিবেশ নিয়ে জনমনে বড় শঙ্কা রয়েই গেছে। ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা পর্বে প্রবেশ করেছে দেশ। বিস্তারিত পড়ুন...

অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত

মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার
ছবি: এএনআই

বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালকের (ডিবিসিএ) প্রাথমিক তথ্যমতে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। এটি বেশ গুরুতর দুর্ঘটনা হওয়ায় ‘এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’(এএআইবি) এই ঘটনার তদন্ত করবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...