নতুন বেতনকাঠামোর আদেশ এ সপ্তাহে, আশা মন্ত্রিপরিষদ সচিবের
নতুন বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আশা করছেন, চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে এসআরও (বিধিবদ্ধ সরকারি আদেশ) জারি হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। পরে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১২ বছর ধরে কোনো বেতন বৃদ্ধি ঘটেনি। ৫ বছর অন্তর যেখানে পে স্কেল পরিবর্তন হয়, সেখানে এটা ১২ বছরে হয়নি। তাদের (সরকারি কর্মকর্তা-কর্মচারী) জন্য এটা খুব কষ্টকর এবং জীবনযাত্রার মানও কমে গেছে অনেক। সেটিকে বিবেচনায় রেখে উভয় দিকে ভারসাম্য করে যেটুকু করা যায়, সেটিই করা হয়েছে।