শুভ সকাল। আজ ১৫ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। এমন আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিস্তারিত পড়ুন...
কিশোরগঞ্জের ভৈরবে ঘরে ছিটকিনি দিয়ে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে নৃশংসভাবে কুপিয়েছেন এক ছাত্রীর মা। পড়ানো শেষে টিউশনির টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের শুধু মাথাতেই ১০টি কোপের আঘাত লেগেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে একটি আঙুল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত পড়ুন...
একে তো বিশ্বকাপের সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ খেলা, তার ওপর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি হওয়া মানে আপনার ইতিহাসের পাতা ওলটাতে হবেই। বিস্তারিত পড়ুন...
২০২৪ সালে আহমাদিনেজাদের বুদাপেস্ট সফর এবং পরের বছরের আরেকটি সফর ছিল ইসরায়েলের অনেক বছরের এক গোপন পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার বিষয়ে জানেন যুক্তরাষ্ট্র ও ইরানের এমন একাধিক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল আহমাদিনেজাদকে এমন একটি গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল, যাকে উপযুক্ত সময়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে। বিস্তারিত পড়ুন...
‘সাতলুজ’ এমন এক শক্তিশালী রাজনৈতিক চলচ্চিত্র, যা কোনো ধরনের আপস করে না। রাষ্ট্র এবং তার পুলিশ বাহিনী যখন জনগণের অধিকার রক্ষার বদলে সেই অধিকারই পদদলিত করে, তখন কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়—ছবিটি নির্ভীকভাবে সেই বাস্তবতাকেই সামনে নিয়ে আসে। বিস্তারিত পড়ুন...