সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৫ জানুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

বিএনপির ‘কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে’

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
ছবি: বিবিসি বাংলার সৌজন্যে

নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির ‘কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে’। বিস্তারিত পড়ুন...

২

গণপরিষদ নির্বাচনের প্রস্তুতির আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর, বললেন, ‘আরও দেব রক্ত’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
ফাইল ছবি

সবাইকে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বাহাত্তরের সংবিধানকে ‘মুজিববাদী একদলীয় সংবিধান’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই সংবিধান থেকে বের হয়ে বহুদলীয় সংবিধান রচনার দিকে আমাদের অগ্রসর হতে হবে। বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় কেউ কেউ বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় ও আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায়, সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরও দেব রক্ত, বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।’ বিস্তারিত পড়ুন...

৩

ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা, ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি শুক্রবার ভোরে নিউমার্কেট থানায় প্রবেশকালে গাড়িটির গতি রোধ করেন তাঁর অনুসারীরা
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেছেন তাঁর অনুসারীরা। হামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

৪

২৮ বছর একাকী জঙ্গলে লুকিয়ে ছিলেন জাপানি সেনা, জানতেন না বিশ্বযুদ্ধ শেষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন জাপানি সেনা শোইচি ইয়োকোই। তবে যুদ্ধ শেষের প্রায় ২৮ বছর পর তাঁকে গুয়ামের গহিন জঙ্গল থেকে উদ্ধার করা হয়
ছবি: এপি

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। প্রশান্ত মহাসাগরের মার্কিন টেরিটোরি গুয়াম দ্বীপপুঞ্জে মুখোমুখি জাপানি আর মার্কিন বাহিনী। মার্কিন সেনাদের তুমুল আক্রমণের মুখে রীতিমতো পর্যুদস্ত জাপানিরা। গুয়ামের গহিন জঙ্গলে কয়েকজন সঙ্গীসহ লুকিয়ে পড়লেন জাপানের রাজকীয় বাহিনীর ল্যান্স করপোরাল শোইচি ইয়োকোই। বিস্তারিত পড়ুন...

৫

দয়া করে চোখ আর মনকে বোঝান, বিপিএলে আসলে ক্রিকেটই হচ্ছে

গ্যালারিতে দাঁড়িয়ে বিপিএল দেখুন, উপভোগ করুন
প্রথম আলো

‘ওয়াইড বলে ৫ রানের একটা খেলা হচ্ছে সম্ভবত, যাতে কিপার ইনভলভ থাকে না। এমন ওয়াইড হবে যে কিপারও ধরতে পারবে না’—কথাটি বিপিএল-সংশ্লিষ্ট একজনের, গত পরশু যা প্রকাশিত হয়েছে প্রথম আলোয় ‘সন্দেহের বিপিএল; ৫ রানের ওয়াইড আর ওভারে ১১-১৫ রান’ শিরোনামে। প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কী? বিস্তারিত পড়ুন...