শুভ সন্ধ্যা। আজ বুধবার। আজ রাজধানীতে ঢাকায় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি সমাবেশ করেছে। এ নিয়ে সারা দিন একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে পাঠকের ব্যাপক সাড়াও মিলেছে। রাজনীতি–সংক্রান্ত এসব খবরের পাশে ‘২০০ টাকার টাইলস শ্রমিক থেকে যেভাবে কোটিপতি’ শিরোনামের খবরটিতেও পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো। এসব প্রতিবেদনের পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
যেকোনো সময় মাঠে নামার জন্য নেতা–কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘নির্বাচন পর্যন্ত খেলা হবে। মাঠ ছাড়বেন না। ডাক দিলেই চলে আসবেন।’ বিস্তারিত পড়ুন...
মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৮ জুলাই মহানগরসহ ঢাকা এবং সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করা হবে। বিস্তারিত পড়ুন...
আজ বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ৩০০ কোটি ডলারের বেইল আউট বা ঋণসহায়তা প্যাকেজের অনুমোদন হতে পারে। বিস্তারিত পড়ুন...
আট বছরে কোটিপতি বনে যাওয়া ওই ব্যক্তির নাম গোলজার হোসেন (৪০)। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চকবেড়া গ্রামের বাসিন্দা। বিস্তারিত পড়ুন...
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা তাই যেভাবেই হোক জিততে চাইবেন সাকিবরা। বিস্তারিত পড়ুন...