শুভ সকাল। আজ ৬ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে, নিজের ভূরাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বেশি। বিস্তারিত পড়ুন...
টিকাদানের ক্ষেত্রে সফল হিসেবে বিবেচিত বাংলাদেশে হামে এত সংক্রমণ ও মৃত্যুর ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। টিকাদানের সফলতার গুরুত্বপূর্ণ সহযোগী জাতিসংঘের সংস্থা ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এসব বিষয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। অভিযান চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিস্তারিত পড়ুন...
২০২০ সালের ৭ মের ঘটনা। একটি ব্যাংকের এমডিকে গুলি করে হত্যার চেষ্টা করেন ঋণ আবেদনকারী। বহুল আলোচিত সিকদার গ্রুপকে নিয়ে ঘটনাটি ঘটে। জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপের একটি প্রতিষ্ঠান ৫০০ কোটি টাকার ঋণের আবেদন করেছিল এক্সিম ব্যাংকে। ঋণের বিপরীতে যে সম্পদ দেখানো হয়েছিল, তার মূল্যমান ছিল কম। বিস্তারিত পড়ুন...
ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাত্যভিমানে বাতাস দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জিততে চেয়েছিলেন। সন্দেহ নেই, তাঁর বিরুদ্ধে বিজেপি গোটা রাষ্ট্র শক্তিকে এককাট্টা করেছিল। লড়াইটা তাই ছিল অতীব কঠিন। বিস্তারিত পড়ুন...