সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সংসদ নির্বাচনে ভোট ৭ জানুয়ারি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: বিটিভির সরসারি সম্প্রচার থেকে নেওয়া


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার শুরু হয়।
বিস্তারিত পড়ুন...

এখন আর সংলাপের কোনো সুযোগ নেই, যুক্তরাষ্ট্রের চিঠি পেয়ে বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সংলাপের আহ্বান-সম্পর্কিত চিঠি হাস তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে।
বিস্তারিত পড়ুন...

‘জয় বাংলা’স্লোগান দিয়ে রামদা হাতে মহড়া, ফেসবুকে লাইভ করলেন নিজেরাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার সড়কে সোমবার রাতে রামদা হাতে স্লোগান দিতে ও দৌড়াতে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থক ১৫-২০ জনের একটি দলকে
ছবি: ভিডিও থেকে নেওয়া


১৫-২০ জনের একটি দল রামদা হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং বিএনপিবিরোধী স্লোগান দিচ্ছেন। কখনো ‘ধর ধর’ বলে অস্ত্র হাতে দৌড়াচ্ছেন, আবার কখনো একসঙ্গে সবাই অস্ত্র উঁচিয়ে ধরে তা মুঠোফোনে ভিডিও করছেন। গত সোমবার রাতে ফেসবুকে ‘ফরিদা ইয়াসমিন নূপুর’ নামের একটি আইডি থেকে সরাসরি প্রচার করা চারটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
বিস্তারিত পড়ুন...

মা ছাড়াই মেয়েকে যেভাবে বড় করলেন একলা বাবা

বাবা মাসুক হেলালের সঙ্গে মেয়ে তাসমিয়া মাসুক চর্যা
ছবি: সুমন ইউসুফ


আমার স্ত্রী আসিয়া ২০১২ সালের ১৫ জুন মারা যান। তাঁর জন্ম ও মৃত্যু একই দিনে। ক্যানসারে ভুগেছেন কয়েক বছর। চিকিৎসায় মাঝে কয়েক বছর সুস্থ হয়ে উঠেছিলেন। দ্বিতীয় দফায় অসুস্থ হয়ে আর ফিরলেন না। চর্যার নানার কবরের পাশে তাঁকে দাফন করতে বলে গেছেন চর্যার মা। সেখানেই দাফন করা হলো। পরদিন ভোরে উঠেই চর্যা তার মায়ের কবরের পাশে হাঁটে আর কাঁদে। আমি কিছুতেই বোঝ দিতে পারি না। পাঁচ দিন পর ঢাকায় ফিরব, কিন্তু চর্যা আসবে না। অনেক বুঝিয়ে মেয়েকে নিয়ে ঢাকায় রওনা হই। পথে চর্যার কান্না বন্ধ হয় না।
বিস্তারিত পড়ুন ...

শচীনের মাঠে শচীনের সামনে কোহলির ইতিহাস

শতকের অর্ধশতকের পর বিরাট কোহলির উদ্‌যাপন
এএফপি

ভাস্কর্যে তো মূর্ত হয়ে আছেনই, থাকবেন সব সময়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই যে ভাস্কর্য উন্মোচিত হয়েছে ১৫ দিন আগে। স্টেডিয়ামের অন্য প্রান্তে এদিন তিনি সশরীরও উপস্থিত। তাঁর যে রেকর্ডকে অবিনশ্বর বলে ধরে নিয়েছিল প্রায় সবাই, সেই রেকর্ডকেই অতীত হয়ে যেতে দেখলেন শচীন টেন্ডুলকার। দেখলেন তাঁকেই আদর্শ মেনে বেড়ে ওঠা ব্যাটসম্যানের তাঁকে ছাড়িয়ে যাওয়া। সেটির উদ্‌যাপনও। আনন্দে লাফিয়ে ওঠার পর হাঁটু গেড়ে বসে পড়লেন বিরাট কোহলি।
বিস্তারিত পড়ুন...