সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর ক্ষমতা কোথায় কমবে, রাষ্ট্রপতির কোথায় বাড়বে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
ফাইল ছবি : প্রথম আলো

মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে যেভাবে ঐকমত্য, ভিন্নমতসহ সিদ্ধান্ত হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা আসলে কতটা কমবে, সংস্কারের উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে নানা আলোচনা আছে। যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে, তারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে যতটুকু ঐকমত্য হয়েছে, তাতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব সামান্যই কমবে। বিস্তারিত পড়ুন...

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী, আরেক নারীর লাশ পুকুরে

সৈয়দা ফাহমিদা তাহসিন (কেয়া)
ছবি: পরিবারের কাছ থেকে পাওয়া

ভালোবেসে সিফাত আলীকে বিয়ে করেন সৈয়দা ফাহমিদা তাহসিন (কেয়া)। প্রায় এক যুগের সংসারে চার সন্তানের জন্ম হয়। ১৩ আগস্ট মধ্যরাতে ফাহমিদার মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, ফাহমিদাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী সিফাত। পরে তিনি ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। বিস্তারিত পড়ুন...

আয়কর রিটার্নে জীবনযাপনের যে ৯ তথ্য জানাতে হবে

আয়কর রিটার্ন
গ্রাফিকস: প্রথম আলো

করদাতাকে রিটার্ন আইটি ১১গ (২০২৩)–তে জীবনযাপন–সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হয়। ওই বিবরণীতে করদাতার খাতভিত্তিক খরচ উল্লেখ করতে হবে এবং যে ক্ষেত্রে এ ধরনের খরচের কোনো অংশ পরিবারের অন্য কেউ বহন করে, তা মন্তব্যের কলামে উল্লেখ করা যেতে পারে। বিস্তারিত পড়ুন...

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার দুই দিন পরই জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসে স্থায়ী শান্তিচুক্তির আহ্বান জানিয়েছেন।বিস্তারিত পড়ুন...

বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব বেটিং চক্রের

তদন্তকাজ শেষ হয়েছে আরও আগেই। সংশ্লিষ্টদের সঙ্গে তদন্ত কমিটির কথোপকথনের ৩০০ ঘণ্টার মতো অডিও রেকর্ডিংয়ের লিখিত রূপ দাঁড়িয়েছে তিন হাজার পৃষ্ঠার বেশি। তা থেকে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজও শেষ। সর্বশেষ একাদশ বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহখানেকের মধ্যে সেই রিপোর্ট জমা দেবে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে। বিস্তারিত পড়ুন...