সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রতিমন্ত্রী শাহে আলম পরিবারের নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, আরও একটির নামকরণের প্রস্তাব আলোচনায়

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের ৫৩ বছরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’ নামকরণের প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়। এই অ্যাডহক কমিটির প্রধান শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিস্তারিত পড়ুন...

অপেক্ষার প্রহর কাটছে না ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার খবর শুনে নতুন আশায় বুক বেঁধেছিলেন এমভি বাংলার জয়যাত্রা জাহাজের ৩১ বাংলাদেশি নাবিক। ধারণা ছিল, হরমুজ প্রণালি আবার স্বাভাবিক হলে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটবে। কিন্তু সেই প্রতীক্ষার শেষ এখনো হয়নি। সমঝোতার পরও হরমুজ দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পারস্য উপসাগরেই আটকে আছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজটি। বিস্তারিত পড়ুন...

ব্রাজিলের নকআউট এখনো নিশ্চিত নয়, শেষ ম্যাচে কী করতে হবে

৩-০ গোলের দারুণ জয় পেয়েছে ব্রাজিল
রয়টার্স

এক অর্থে নকআউটের টিকিট পাওয়ার সমীকরণটা সহজ—স্কটিশদের বিপক্ষে হার এড়াতে হবে। কিন্তু হারলেই বড় বিপদ। শেষ ম্যাচে জিতলে, হারলে বা ড্র করলে কোন পথে ব্রাজিলের জন্য কী অপেক্ষা করছে, সেটি দেখে নেওয়া যেতে পারে। বিস্তারিত পড়ুন...

আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছেন আরাগচি ও উইটকফ, তবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। তবে শনিবার লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে নতুন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান যুদ্ধ অবসানের জন্য এ যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপ ও অক্সফোর্ডে অনুষ্ঠান: বাংলাদেশি প্রবাসীদের রাজনৈতিক উগ্রতা

অক্সফোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের কর্মসূচি
ছবি: সংগৃহীত

১৬ জুন রাতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার বিশ্বকাপ খেলায় ফুটবলপ্রেমীরা যখন টিভির পর্দায় খেলা দেখতে মগ্ন, তখন নিউইয়র্ক শহরের জ্যামাইকা এলাকায় কিছু স্থানীয় বাংলাদেশি নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত। কিছু ব্যক্তি আর্জেন্টিনার ভক্ত আর কিছু ব্যক্তি অন্য দলের পক্ষে। খেলায় দলাদলি থাকা স্বাভাবিক; কিন্তু তাই বলে মারামারি? তা-ও কিনা একটি রেস্টুরেন্টে, যেখানে খেলা দেখতে সবাই উপস্থিত! বিস্তারিত পড়ুন...