প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বিকেলে সচিবালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
এরপর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাতে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন।
আরও পড়ুন