শুভ সকাল। আজ ১ জুলাই, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘এটা হয়তো জাস্ট একটা ভুল।’ বিস্তারিত পড়ুন...
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানায় এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ার পর কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হলেও জড়িত কারও নাম উল্লেখ করা হয়নি। ওই মামলায় গত রোববার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম গতকাল প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।বিস্তারিত পড়ুন...
এই কমা হচ্ছে দুই ভাবে ১. ট্যাক্সের চাপ, ২. মুদ্রাস্ফীতি। আর এটা করতে হচ্ছে সরকারের অতিরিক্ত ব্যয় যা বেশির ভাগই সরকারি কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন এবং তাদের নিজেদের অক্ষমতার জন্য কর আদায় কম হওয়ার ঘাটতি মেটাতেই। এখন দেখি কীভাবে কমছে। বিস্তারিত পড়ুন...
‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যুদ্ধবিমান নষ্টের দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিব কুমার। তাঁর ভাষ্য, অভিযানের শুরুতেই দেশের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীর জন্য গণ্ডি কেটে দিয়েছিলেন। ভারতকে ‘কিছু’ যুদ্ধবিমান সেই কারণেই হারাতে হয়েছে। বিস্তারিত পড়ুন...