সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের টিকিটের চড়া দাম পড়ছে। এ নিয়ে আজ প্রথম আলোর প্রতিবেদন পাঠক সমাদৃত হয়েছে। ইরানে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি খসড়া প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে। বাংলাদেশ সে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এ সংক্রান্ত একটি লেখায় পাঠকের যথেষ্ট সাড়া পেয়েছে। প্রচন্ড গরম পড়েছে সারা দেশে। এর মধ্যে টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। এ জেলায় শীতেও বেশি শীত পড়ে। এমন আবহাওয়া কেন, তা নিয়ে প্রতিবেদনটি পঠিত হয়েছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

উড়োজাহাজে যাত্রীর চাপ বেশি নয়, চড়া টিকিটের দাম

উড়োজাহাজ
প্রতীকী ছবি: রয়টার্স

মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে এখন বিদেশে বেড়াতে যাওয়ার টিকিটের চাহিদা কম। কিন্তু উড়োজাহাজের টিকিটের দাম কমছে না। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ কোন যুক্তিতে ইরানের পক্ষে ভোট দিল

ইরানের পশ্চাদ্‌যাত্রায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দেশটির নারী সমাজ
ছবি: রয়টার্স

যদি ভোট হতো প্রস্তাবের ওপর, অথবা যদি আগামীকাল এমন একটি প্রস্তাব আবার আসে ভোটে, বাংলাদেশ নিশ্চয় প্রস্তাবের পক্ষেই ভোট দিত। জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গাদের মানবাধিকার প্রসঙ্গে কান্ট্রি স্পেসিফিক প্রস্তাব এসেছে এবং ভোট হয়েছে একাধিকবার। প্রত্যাশিতভাবেই বাংলাদেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিস্তারিত পড়ুন...

চুয়াডাঙ্গায় কেন গরমে হাঁসফাঁস আর শীতে কাঁপাকাঁপি

সপ্তাহখানেক ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চুয়াডাঙ্গায়। কৃষি কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা কৃষকের। গভীর নলকূপের পানি হাত–মুখে দিয়ে কৃষকের স্বস্তি পাওয়ার চেষ্টা। গত রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামে
ছবি: প্রথম আলো

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। গরমে হাঁসফাঁস আর শীতে কেন কাঁপা কাঁপি—এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ও ভূতত্ত্ববিদেরা বলছেন, ভূপ্রাকৃতিক কিছু কারণেই এ ঘটনা ঘটে। সঙ্গে আছে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। বিস্তারিত পড়ুন...

৪২ থেকে ৫০–এ যেতে ১০ বল লাগিয়েই কি বেঙ্গালুরুকে হারিয়েছেন কোহলি

লক্ষ্ণৌয়ের বিপক্ষে কাল বৃথা গেছে কোহলির ফিফটি
ছবি : বিসিসিআই

৪৪ বলে ৬১, স্ট্রাইক রেট ১৩৮.৬৩—মন্দ কী! আপাতদৃষ্টে মন্দ মনে না হলেও বিরাট কোহলির এই ইনিংসকে গত রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের কারণ হিসেবে দেখছেন অনেকেই। বিস্তারিত পড়ুন...

৩০ এপ্রিল সালমানকে হত্যা করা হবে! পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে হুমকি

সালমান খান
এএনআই

কিছুতেই স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না বিটাউনের খান খানদান। ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। গতকাল রাত নয়টা নাগাদ মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমানকে হত্যার হুমকি দিয়েছে। বিস্তারিত পড়ুন...