সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। আজ শুক্রবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ ও এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো

বাংলাদেশ পুলিশের লোগো

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এই প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে পরদিন সকালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটিগুলো দখল করা হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি
ছবি: কোলাজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁর দেশের বিরুদ্ধে চলমান যুদ্ধ ইরান দীর্ঘায়িত করতে পারে বলে জানিয়েছেন তেহরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের এ মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিস্তারিত পড়ুন...

মিরাজকে স্টার্ক কেন বললেন, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

স্টার্ক ও মিরাজের কথা কাটাকাটি থামাতে এগিয়ে আসেন আম্পায়ার ধর্মসেনা
সেভেন নিউজ স্ক্রিনশট

কে ভেবেছিল, মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজলউডদের হতাশ করে ডারউইনের দ্বিতীয় দিনটা রাঙাবেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে। অবস্থা এমনই হয়েছিল, মধ্যস্থতা করতে হয়েছে আম্পায়ার কুমারা ধর্মসেনাকে। বিস্তারিত পড়ুন...

ইমরান হাশমির পারিশ্রমিক ১০ গুণ বেশি! শাবানা আজমিকে টেক্কা দিয়েছেন দিশা

‘আওয়ারাপন ২’ সিনেমায় দিশা পাটানি ও ইমরান হাশমি। আইএমডিবি

বলিউড তারকা ইমরান হাশমির নতুন ছবি ‘আওয়ারাপন ২’ আজ ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে। এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিস্তারিত সামনে এসেছে। ‘আওয়ারাপন ২’-এর জন্য ইমরান হাশমি মূল ছবির তুলনায় ১০ গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন বলে জোর শোনা যাচ্ছে। অন্যদিকে শাবানা আজমিকে দিশা পাটানির চেয়েও কম পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে খবর মিলেছে। বিস্তারিত পড়ুন...