ওয়ারীর আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনের সেই ছয় তলা ভবনে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারীর ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে প্রথম ইউনিটটি সেখানে পৌঁছায় রাত ২টার দিকে। এরপর রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ ৩টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সংক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সেখানে কোনো হতাহত ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন