ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা
আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের কাছে বাসা নেন দৈনিক ২০০ টাকা ভাড়ায়। খাবার খরচ তো আছেই। একদিন হাসপাতালের দেয়ালে সাঁটানো কাগজে একটি ঠিকানা চোখে পড়ে রূপা রানীর।
ঠিকানাটি হলো বসুন্ধরা আবাসিক এলাকার ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’। দুই বছর ধরে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ঢাকায় এসে আলোক নিবাসেই ওঠেন এই মা-বাবা। থাকা-খাওয়ার কোনো খরচ দিতে হয় না। মেয়ের ওষুধ ঠিকমতো খাওয়ানো হচ্ছে কি না তার তদারকিও করেন নিবাসের নার্স। কাউন্সেলিং সেবাও পাচ্ছেন। নিবাস থেকে ক্যানসার ইনস্টিটিউটে যাতায়াতে আছে অ্যাম্বুলেন্স সেবা। সব সেবাই পাওয়া যাচ্ছে বিনা মূল্যে।
৮ নভেম্বর বিকেলে ছয়তলা ভবনের এ নিবাসে কথা হলো রূপা রানীর সঙ্গে। শ্রদ্ধার মেজাজটা একটু খারাপ। তাই মায়ের কোল থেকে নামবে না, কথাও বলবে না। মাথায় কয়েকটি ক্লিপ লাগিয়ে সাজিয়ে দিয়েছেন মা।
রূপা রানী বললেন, শ্রদ্ধার বাবা একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন, তাঁরা যশোরে থাকেন। সেখানে বাচ্চাদের ব্লাড ক্যানসারের চিকিৎসা নেই বললেই চলে। তাঁর মেয়ের থ্যালাসেমিয়া হয়েছে বলে জানিয়েছিলেন স্থানীয় একজন চিকিৎসক। পরে ঢাকায় এসে জানা যায়, ক্যানসার। তিনি জানান, চিকিৎসার খরচ অনেক। এই নিবাসের খোঁজ না পেলে ঢাকায় থাকা-খাওয়াসহ মেয়ের চিকিৎসা করানো তাঁদের পক্ষে সম্ভব ছিল না। স্বামী সব সময় ঢাকায় আসতে না পারলেও সমস্যা হয় না। নিবাস থেকে সব ব্যবস্থা করা হয়।
দুই বছর ধরে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ঢাকায় এসে আলোক নিবাসেই ওঠেন এই মা-বাবা। থাকা-খাওয়ার কোনো খরচ দিতে হয় না। মেয়ের ওষুধ ঠিকমতো খাওয়ানো হচ্ছে কি না তার তদারকিও করেন নিবাসের নার্স। কাউন্সেলিং সেবাও পাচ্ছেন। নিবাস থেকে ক্যানসার ইনস্টিটিউটে যাতায়াতে আছে অ্যাম্বুলেন্স সেবা।
নিবাসের রোগী সমন্বয়কারী রেবেকা আক্তার শুরু থেকে অর্থাৎ ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি বললেন, ‘এই শ্রদ্ধা তো আমাদের চোখের সামনেই বড় হচ্ছে। তবে এখানে থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেকে মারাও গেছে, যা ভাবলেই মন খারাপ হয়।’
বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) একটি উদ্যোগ হলো এই নিবাস। বসুন্ধরা আবাসিক এলাকাতেই আরেকটি দোতলা নিবাসসহ দুই নিবাসে ৮৫ জন ক্যানসার রোগী ও পরিচর্যাকারী এসব সুবিধা পাচ্ছেন।
রূপা কথা শেষ করে মেয়েকে পাশে বসিয়ে কাঁথা সেলাই করতে বসলেন। ‘আলোক কাঁথা’ নামের এ প্রকল্পে প্রশিক্ষণ পেয়ে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা অবসর সময়ে কাঁথা, নকশিকাঁথা, জায়নামাজ, ডায়েরির কভার ইত্যাদি তৈরি করেন। সুপারশপ ইউনিমার্টে এসব পণ্য বিক্রি হচ্ছে। যে নারীরা এগুলো বানাচ্ছেন, তাঁরা আয়ের একটি অংশ পাচ্ছেন। বাড়ি ফিরে গিয়ে কাজের এ দক্ষতাকে কাজে লাগিয়ে পুনর্বাসনেরও সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) একটি উদ্যোগ হলো এই নিবাস। বসুন্ধরা আবাসিক এলাকাতেই আরেকটি দোতলা নিবাসসহ দুই নিবাসে ৮৫ জন ক্যানসার রোগী ও পরিচর্যাকারী এসব সুবিধা পাচ্ছেন।
নিবাসটিতে সকাল ছয়টা থেকেই শুরু হয় কর্মযজ্ঞ। রোগীদের ক্যানসার ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। ফেরার পর গেটে হাত-মুখ ধুয়ে লিফটে উঠে যার যার ঘরে যান। নিবাসে নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা ফ্লোর আছে। রুমে ঢুকে গোসলের পর খাবার টেবিলে গেলেই খাবার বেড়ে দিচ্ছেন দায়িত্বরত কর্মীরা। ৮ নভেম্বর দুপুরের খাবারে ছিল মিষ্টিকুমড়া, মুরগির মাংস, ডাল। বিকেলে শিশুদের বাটিতে করে দুধ আর কলা দেওয়া হলো। সপ্তাহে দুই দিন পুষ্টিবিদ আসেন, তিনি খাবারের তালিকা ঠিক করে দেওয়াসহ সার্বিক মান যাচাই-বাছাই করেন। দুই নিবাসের জন্য তিন বেলা ৬০০ জনের খাবার রান্না হচ্ছে।
মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে অফিস স্টাফ হিসেবে কাজ করছেন আবু শাহনাজ সানিত। কক্সবাজারে বাড়ি। নিবাসে থেকেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রথম বর্ষে পড়ছেন। দেড় বছর আগে বড় ভাই ক্যানসারের চিকিৎসার জন্য এ নিবাসে থাকতেন। ২৯ বছর বয়সে ভাই মারা যাওয়ার পর থেকে আবু শাহনাজ এখানে কাজ করছেন।
‘আলোক কাঁথা’ নামের এ প্রকল্পে প্রশিক্ষণ পেয়ে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা অবসর সময়ে কাঁথা, নকশিকাঁথা, জায়নামাজ, ডায়েরির কভার ইত্যাদি তৈরি করেন। সুপারশপ ইউনিমার্টে এসব পণ্য বিক্রি হচ্ছে। যে নারীরা এগুলো বানাচ্ছেন, তাঁরা আয়ের একটি অংশ পাচ্ছেন। বাড়ি ফিরে গিয়ে কাজের এ দক্ষতাকে কাজে লাগিয়ে পুনর্বাসনেরও সুযোগ পাচ্ছেন।
ব্যানক্যাট ও নিবাস তৈরির পেছনের গল্প
পোশাকশিল্প কারখানার মালিক ব্যবসায়ী নাজমুস আহমেদ আলবাব ব্যানক্যাটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ৪৫ বছর বয়সে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেন। এক বছরের মধ্যে ভালো হয়ে দেশে ফেরেন। তবে ক্যানসার তাঁকে আমূল পাল্টে দেয়। ভাবতে থাকেন, দরিদ্র মানুষ কীভাবে ক্যানসারের চিকিৎসা পান। সরকারি হাসপাতালগুলোতে ঢুঁ দিতে থাকেন। ব্যবসায় ইতি টানেন। ক্যানসার রোগীদের জন্য তহবিল বা অনুদান সংগ্রহ করা শুরু করেন। প্রথমে বাংলাদেশ ক্যানসার এইড ফাউন্ডেশনের মাধ্যমে ক্যানসার রোগীদের আর্থিক সহায়তা করা হতো।
২০১৯ সালে ফাউন্ডেশন থেকে যাত্রা শুরু করে ব্যানক্যাট। পরিবারে ক্যানসার রোগী আছে বা সমমনা ব্যক্তিরা এতে যুক্ত হন। ক্যানসার রোগীদের জীবনযুদ্ধের প্রতিটি পর্যায়ে সম্মান, সহমর্মিতা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে মানবিক সেবাব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার পর থেকে ব্যানক্যাট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আড়াই হাজারের বেশি ক্যানসার আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে ৫০০-এর বেশি দাতা ও সহযোগী এই মানবিক যাত্রায় অংশ নিয়েছেন। বর্তমানে ব্যানক্যাটের ট্রাস্টি ১৫ জন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।
নাজমুস আহমেদ বলেন, দেশে ফিরে সরকারি হাসপাতালগুলো ঘুরে মনে হলো, ক্যানসার রোগীরা চিকিৎসা পেলেও সেবা পাচ্ছেন না। এই সেবা কীভাবে দেওয়া যায় ভাবতে থাকেন। এ ভাবনা থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়িতে ২০২২ সাল থেকে আলোক নিবাসের কার্যক্রম শুরু করেন।
প্রতিষ্ঠার পর থেকে ব্যানক্যাট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আড়াই হাজারের বেশি ক্যানসার আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে ৫০০-এর বেশি দাতা ও সহযোগী এই মানবিক যাত্রায় অংশ নিয়েছেন। বর্তমানে ব্যানক্যাটের ট্রাস্টি ১৫ জন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।
নিবাসের সঙ্গে জড়িয়ে আছে মোসাব্বিরের নাম
ব্যানক্যাটের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কর্নেল (অব.) মোদাসসের হোসেন খান। তিনি প্রথম আলোকে বলেন, ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে তাঁর ছেলে মোসাব্বির হোসেন খান ব্রেন ক্যানসারে মারা যায়। ছেলের চিকিৎসা হয় আমেরিকায়। ছেলের নামে ২০০৪ সালে ধানমন্ডিতে মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টার যাত্রা শুরু করে। আলোক নিবাস যাত্রা শুরুর পর তিনি নাজমুস আহমেদ আলবাবের সঙ্গে যোগাযোগ করেন।
মোদাসসের হোসেন খান বলেন, ‘আমার নিজেরও ক্যানসার ধরা পড়ে। এখন অবশ্য ভালো আছি। বয়সও হয়েছে। আলোক নিবাস আর আমার প্রতিষ্ঠানটিকে এক করে নিতে বলি আলবাবকে। দুটি প্রতিষ্ঠান মিলে নাম হলো মোসাব্বির আলোক নিবাস।’
৮ নভেম্বর মোসাব্বির আলোক নিবাসে কথা হলো অন্যদের সঙ্গে। ১৭ বছর বয়সী আব্দুল হাসিবের ঊরু থেকে ডান পা কেটে ফেলতে হয়েছে। ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়। দিনমজুর বাবা মো. মিলন নোয়াখালীর হাতিয়া থেকে ২১ দিন পরপর ছেলেকে নিয়ে ঢাকায় আসেন কেমোথেরাপির জন্য। এর আগে মহাখালীতে হাসপাতালের কাছে ভাড়া বাসায় থাকতেন। যে সামান্য জমি ছিল, তা বন্ধক দিয়েছেন ছেলের চিকিৎসার জন্য।
নিবাসের শিশুরা কেউ ছবি আঁকা শুরু করল; কেউ নানা খেলায় মেতে উঠল। কেউ কেউ দোলনায় বসে দোল খাচ্ছিল। এই শিশুদের বাবা-মায়েরা বললেন, এখানে বাচ্চারা পুষ্টিকর খাবার ও অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। এমন পরিবেশ আর কোথাও পাওয়া সম্ভব ছিল না।
মৌলভীবাজারের কুলাউড়ার মো. জোবেল মিয়া রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। মেয়ে তাকিয়া আক্তারের মাত্র আড়াই বছর বয়স, একটি বিরল ক্যানসার ধরা পড়ে ১৯ মাস বয়সে। ক্যানসার ইনস্টিটিউটে ২১টি কেমোথেরাপি শেষ হয়েছে, নিতে হবে ৩১টি। জোবেল মিয়া স্ত্রী সালমা বেগম, মেয়ে ও সাড়ে ৫ বছর বয়সী ছেলে আদিল হোসেনকে নিয়ে এ নিবাসে এসেছেন মাসখানেক আগে।
এমন আরও অনেকেই নিবাসটি নিয়ে স্বস্তির কথা বললেন। বিকেল হতেই নিবাসের শিশুরা কেউ ছবি আঁকা শুরু করল; কেউ নানা খেলায় মেতে উঠল। কেউ কেউ দোলনায় বসে দোল খাচ্ছিল। এই শিশুদের বাবা-মায়েরা বললেন, এখানে বাচ্চারা পুষ্টিকর খাবার ও অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। এমন পরিবেশ আর কোথাও পাওয়া সম্ভব ছিল না।
কেউ চাল পাঠাচ্ছেন, কেউ ডাল পাঠাচ্ছেন। কেউ একেকটি বিছানা স্পনসর করছেন। এভাবেই মানুষের সহায়তায় ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।
নতুন স্বপ্ন ‘ক্যানসার কেয়ার ভিলেজ’
ব্যানক্যাটের ট্রাস্টি ও সাধারণ সম্পাদক মাহজাবীন ফেরদৌস ক্যানসারে দাদা-নানা, বাবা-মা, ফুফু, খালাসহ মোট ছয়জনকে হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এখন ক্যানসার কেয়ার ভিলেজ “আলোক বসতি”র স্বপ্ন দেখছি। নির্মাণকাজ শুরু হয়েছে। এক হাজার টাকায় একটি ইট—এই কার্যক্রমে যে কেউ এ উদ্যোগে অংশ নিতে পারবেন। এ ভিলেজে এক জায়গায় সমন্বিতভাবে সব সেবা পাওয়া যাবে। মানিকগঞ্জের সিঙ্গাইরে পাঁচ বিঘা জমিতে শুরু হয়েছে এ কার্যক্রম।’
নাজমুস আহমেদ বলেন, ক্যানসার নিয়ে কাজ শুরুর পর তিনি গার্মেন্টস ব্যবসা ছেড়ে দেন। মানুষের কাছ থেকে অনুদান নিতেন। এ জন্য পরিবারের সদস্যরা তাঁকে পাগল ভাবতে শুরু করেন। ২০২৪ সালে তাঁর আবার কিডনিতে ক্যানসার ধরা পড়ে। একটি কিডনি কেটে ফেলতে হয়। তবে দমে যাননি। তাঁর উদ্যোগে নিয়মিত অনুদান দিচ্ছেন ২০০ জনের বেশি মানুষ। কেউ চাল পাঠাচ্ছেন, কেউ ডাল পাঠাচ্ছেন। কেউ একেকটি বিছানা স্পনসর করছেন। এভাবেই মানুষের সহায়তায় ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে।
