গাছের ভূমিকা বুঝতে ব্যর্থ বলেই গাছ কাটছে নগর কর্তৃপক্ষ

গাছ কেটে নতুন সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ছবি: প্রথম আলো

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের একটি ঢাকা। এ দূষণ ও অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখতে পারে গাছপালা। কিন্তু এই সহজ বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ নগর কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের গাছ কাটার প্রতিবাদ জানিয়ে এ কথা বলেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।  

আজ মঙ্গলবার বিবৃতি দিয়ে এসব কথা বলেন উদীচীর সভাপতি বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিবৃতিতে নগর কর্তৃপক্ষের সমালোচনা করে বলা হয়, সিটি করপোরেশনের মদদে ঠিকাদারেরা সাতমসজিদ সড়কের কয়েক শ গাছ কেটেছেন। কিন্তু তাঁদের কাছে গাছ কাটার অনুমতিপত্র ছিল না। গাছ না কেটে সড়ক সংস্কার বা প্রশস্ত করার পদ্ধতি থাকলেও সেগুলো অনুসরণ করা হয়নি। কার স্বার্থে গাছ কেটে পরিবেশ আর প্রকৃতির এত বড় ক্ষতি করা হলো, এমন প্রশ্ন তোলা হয় বিবৃতিতে।

আরও পড়ুন

গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানিয়ে উদীচী বলেছে, গাছ কাটায় জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন