ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুমের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা জুতার শোরুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় এপেক্স জুতার শোরুমের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।
তালহা বিন জসিম প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।