কড়াইল বস্তিতে মেয়র আতিকের ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ঢাকা, ৮ জানুয়ারি। ছবি: সংগৃহীত
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ঢাকা, ৮ জানুয়ারি। ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার রাতে তিনি বস্তি এলাকায় এই ত্রাণ বিতরণ করেন।

এ সময় আতিক বস্তিবাসীর উদ্দেশে বলেন, বস্তিবাসীর জীবন মান উন্নয়নে বর্তমান সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। কেন বারবার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।