মোহাম্মদপুর-আজিমপুর রুটে আবার চালু হলো বিআরটিসির বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মোহাম্মদপুর-আজিমপুর রুটে আবার চলাচল শুরু হয়েছে চক্রাকার বাস। আজ সোমবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় এ বাস চলাচল। তবে এবার আর শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলবে না। এর বদলে চলবে দ্বিতল নন-এসি বাস। আর বাসের সংখ্যাও ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে।

রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। ২০১৯ সালের মার্চে রাজধানীর কয়েকটি রুটে চালু হওয়া সেবাটি জনপ্রিয়তাও অর্জন করেছিল বেশ। তবে তিনটি রুটে চালু হওয়া এসব বাস লোকসানের মুখে পড়ে। এক বছর চলার পর করোনাভাইরাসের কারণে দেওয়া বিধিনিষেধের সময় গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।

এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল সেবাটি চালু হয়। সেখানেও দ্বিতল চারটি বাস চালু হয়। তবে বিআরটিসি বলছিল, বিশ্ববিদ্যালয় খুললে চালু হবে মোহাম্মদপুর-আজিমপুর সেবাটি।

চক্রাকার রুটে এসি বাসের লোকসান নিয়ে প্রথম আলোতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন