সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১

নিয়ম মানেন না এনএপিডির মহাপরিচালক, বেশি ক্লাস নেন নিজে, ভাগও দেন না ভাতার

পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি

দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন। বিস্তারিত পড়ুন...

২

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

মুঠোফোনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখছেন এক শিক্ষার্থী
ফাইল ছবি

উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এ উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিস্তারিত পড়ুন...

৩

নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে আইজেনকটের হাতে কত সময়, সরকার গঠনে শর্ত কী

ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। তেল আবিব, ইসরায়েল, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি সরকার গঠনে তৎপরতা শুরু করেছেন গাদি আইজেনকট। এ জন্য তাঁকে জোট করতে হবে। জোট গঠনে প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন তিনি। বিস্তারিত পড়ুন...

৪

বিশ্বকাপের নায়ক সেই ভোজিনিয়ার এখন সময় কাটছে ক্লাবের বেঞ্চে বসে

চিলির শীর্ষ লিগের দল কোলো কোলোর খেলোয়াড় হিসেবে পরিচিতি অনুষ্ঠানে ভোজিনিয়া।
রয়টার্স

ফুটবল কখন কাকে কোথায় নিয়ে যায়, তার হিসাব বোধ হয় ফুটবলের কাছেও নেই। একদিন যিনি ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাবের গোলকিপার, তাঁকেই এক বিশ্বকাপ রাত বানিয়ে দিল বিশ্বতারকা। ইনস্টাগ্রামে অনুসারী বেড়ে গেল কয়েক ঘণ্টায় কয়েক মিলিয়ন। বিজ্ঞাপনের দুনিয়ায় ডাক পড়ল অ্যাডিডাস, পেপসি আর রেড বুলের। ব্যালন ডি’অরের মঞ্চেও জায়গা হলো। বিস্তারিত পড়ুন...

৫

৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি

সামিরা খান মাহি
ছবি : মাহির ফেসবুক থেকে

একসময় র‍্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি নামে মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। বিস্তারিত পড়ুন...