আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণ: পুনরায় রিমান্ডে ৪

ধর্ষণ
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার চার আসামিকে পুনরায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার আজ বুধবার এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত চার আসামি হলেন মো. আরিয়ান, সাজু, সোহাগ ও সাইফুল ইসলাম।

একই মামলায় বাসচালকের সহকারী আনোয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার জেলা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ। গত ২৯ মে এই মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাসচালক সুমন।আশুলিয়ায় চলন্ত বাসে দল বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৬

আরও পড়ুন

গত শনিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই তরুণীর মেডিকেল পরীক্ষা হয়। মামলার নথির তথ্য বলছে, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জে স্বামী ও সন্তান নিয়ে থাকেন। তিনি সেখানে একটি পোশাক কারখানার শ্রমিক। তাঁর স্বামীর বাড়ি লালমনিরহাটে। গত ২৮ মে এক আত্মীয়ের বাড়িতে বেড়িয়ে ফেরার পথে আশুলিয়ায় নিউ গ্রামবাংলা পরিবহনের একটি মিনিবাসে তিনি ধর্ষণের শিকার হন।

আরও পড়ুন
আরও পড়ুন